

মোঃ খোরশেদ আলম লালন
রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের তেবিলা বাজার জামে মসজিদ মক্তবের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুরআন ও হাদিসের আলোকে প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় তেবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তেবিলা বাজার জামে মসজিদ মক্তব কমিটির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাহাতাব আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালক হিসেবে ছিলেন তেবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ একরামুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিপুর আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আজগর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাজাহান আলী বাচ্চু, তেবিলা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষক, দিকনির্দেশনায় ছিলেন শ্রোদ্ধেয় মোঃ আইয়ুব আলী, বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মামুনুর রশিদ,পানানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মন্ডল,মোঃ ইদ্রিস আলী মাস্টার বিশিষ্ট ব্যবসায়ী, তেবিলা বাজার জামে মসজিদ ও মক্তবের সভাপতি আব্দুল গফফার,মোঃ আব্দুল মান্নান ব্যবসায়ী,মোঃ এমরান আলী মক্তবের শিক্ষক,এবং সদস্য রুস্তম আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কুরআন ও হাদিসের শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে এবং সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় সহায়তা করে। তারা ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের সঠিক আদর্শে গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কচিকাঁচা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথিরা। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেন।
আপনার মতামত লিখুন :