[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন


sohel প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৬:১১ অপরাহ্ন /
ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন

এম,এ,মান্নান, স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর (নওগাঁ)

জনসাধারণের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত সেবা সহজ ও দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে “ভূমি সেবা মেলা ২০২৬” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত ভূমি সেবা গ্রহণকারী জনগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি সহকারী তহসিলদার মোঃ রুবেল ইসলাম (বাহাদুরপুর-শ্রীমন্তপুর ইউনিয়ন ভূমি অফিস) বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং জনগণকে হয়রানিমুক্ত সেবা প্রদান নিশ্চিত করতে এ ধরনের মেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়। এছাড়াও ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান ও পর্চা সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
মেলায় আগত সেবাগ্রহণকারীরা তাৎক্ষণিকভাবে বিভিন্ন ভূমি সেবা গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এক জায়গায় বিভিন্ন সেবা পাওয়ায় সময় ও ভোগান্তি দুটোই কমেছে।
অনুষ্ঠানে বক্তারা স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে ডিজিটাল সেবার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেবাগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।

Bangla Photocard Generatorv3.7