[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ


sohel প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৭:৫২ অপরাহ্ন /
নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব সংবাদদাতা

নারী ও কন্যাশিশুর প্রতি যৌন সহিংসতা, নিপীড়ন ও নিরাপত্তাহীনতার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেল ৫টায় নগরের সাহেববাজার জিরোপয়েন্টে বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।ভিডিও সংবাদ হোস্ট

সমাবেশে বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। ধর্ষণ, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা এবং বৈষম্যমূলক আচরণ সমাজকে গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এসব ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, মোবাররা সিদ্দিকা, রেহানা আলী, আলিমা খাতুন লিমা, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, জুলফিকার হায়দার, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান এবং অ্যাডভোকেট দিল সেতারা চুনি।
বক্তারা আরও বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, এর কার্যকর প্রয়োগও জরুরি। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাষ্ট্রীয় উদ্যোগের সমন্বয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। পাশাপাশি নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।পজেটিভ বাংলাদেশ ফিচার

সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী অধিকারকর্মী, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তারা নারী নির্যাতন বন্ধ এবং নিরাপদ সমাজ গঠনের দাবি জানান।

Bangla Photocard Generatorv3.7