

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের দক্ষিণ আমবাড়িয়া এলাকায় পুকুরের পানিতে ডুবে মুনতাসিন নামে এক ছোট্ট মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
১৯ মে (মঙ্গলবার) দুপুরের দিকে এ ঘটনা ঘটে বলে মৃত্যু বরণ কারী ওই শিশু শিক্ষার্থীর পারিবারিক সূত্র জানায়। মুনতাসিন ওই এলাকার বাসিন্দা মোশাররফ হোসেনের বড় পুত্র। মঙ্গলবার বাদ মাগরিব জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শিশুটির মৃত্যুতে তার মা-বাবা ও পরিবারের অন্যান্যদের কান্না আহাজারিতে বাতাস ভারী হওয়ার উপক্রম হয়।
আপনার মতামত লিখুন :