

লালপুর(নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন মোঃ বরকত উল্লাহ। তিনি বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের স্থলাভিষিক্ত হলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নবনিযুক্ত ইউএনও কর্মস্থলে পৌঁছালে তাকে লালপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
যোগদানের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ বলেন, “লালপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সফল বাস্তবায়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দিতে আমি আন্তরিকভাবে কাজ করব।” তিনি উপজেলার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
প্রশাসনিক এই রদবদলের ফলে উপজেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহ এবং আইনশৃঙ্খলার উন্নয়নে নতুন গতি আসবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।
আপনার মতামত লিখুন :