[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার


sohel প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৪:২৫ অপরাহ্ন /
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

আমাদের জন্মভুমি ডেক্স

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় হাসিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নগরের গৌরহাঙ্গা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিনা বেগম সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম রজব আলী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফয়সাল বিন আহসান জানান, হাসিনা বেগমের মেয়ের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায়। নাতনির অসুস্থতার কারণে প্রায় ১৫ দিন আগে তিনি রাজশাহীতে এসেছিলেন। বুধবার সকালে সাতক্ষীরায় ফেরার উদ্দেশ্যে বের হন তিনি।

পথে গৌরহাঙ্গা রেলগেট পার হওয়ার সময় অসতর্কতাবশত চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে খুলনাগামী ডাউন লোকাল মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন হাসিনা বেগম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7