[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দংয়ের পাহাড় থেকে মস্তক বিহীন এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ


sohel প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন /
চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দংয়ের পাহাড় থেকে মস্তক বিহীন এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের নতুন আশ্রয়ন প্রকল্পের দক্ষিণ পাশে পাহাড় থেকে মস্তক বিহীন এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় অধিবাসীরা জানান, ৯ মে (শনিবার) বিকালে আশ্রয়ন প্রকল্পের পাশের পাহাড়ের ঝোপঝাড় এলাকায় উক্ত মস্তক বিহীন মহিলার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, লাশের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে নানা:ধরনের আলোচনা ও চরম উদ্বেগ এবং ভয়-আতংক দেখা দিয়েছে।

Bangla Photocard Generatorv3.7