

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ ১০ মে লালপুর থানা পুলিশের একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন মাদক সেবনরত অবস্থায় লালপুর উপজেলার বৈদ্যনাথ পুর গ্রামের মোঃশামীম আহমেদের পুএ মোঃশিশির ইসলাম (২৫)কে হাতে নাতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিকে লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবীর হোসেন-এর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিজ্ঞ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধলব্ধ তথ্য ও প্রমাণের ভিত্তিতে আসামীকে নিম্নলিখিত দণ্ড প্রদান করেন:
কারাদণ্ড: ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড।
অর্থদণ্ড: ১,০০০ (এক হাজার) টাকা জরিমানা।
মাদক নির্মূলে উপজেলা প্রশাসন ও পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :