[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের আনোয়ারায় শশুর বাড়ির নিজ ঘরের একটি কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ


sohel প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৪:১৫ অপরাহ্ন /
চট্টগ্রামের আনোয়ারায় শশুর বাড়ির নিজ ঘরের একটি কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নে হালিমা আক্তার মুন্নি (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১০ মে (রবিবার) ভোরে পশ্চিম বরৈয়া এলাকায় শ্বশুর বাড়ির নিজ ঘরের একটি কক্ষ থেকে মর-দেহটি উদ্ধার করা হয়।

ঘটনার পর থেকেই স্বামী, শ্বশুর-শাশুড়ি সহ পরিবারের কোনো সদস্যদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে একাধিক সূত্র থেকে জানা গেছে। এতে ওই গৃহবধূর মৃত্যুর ঘটনাটি রহস্য ঠেকছে সবার কাছে।
ঘটনার ক্লু খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে পুলিশ সূত্র জানায়।

Bangla Photocard Generatorv3.7