

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের বায়তুল করিম মহিলা নুরানি মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির গুরুতর: অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক মাওলানা মুহাম্মদ মারুফের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার পর মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক নিয়মিত পাঠদান শেষে কয়েকজন ছাত্রীকে ব্যক্তিগত ভাবে টিউশনি করানোর নামে নিজ কক্ষে নিয়ে যেতেন।
এ সময় তিনি শিশু শিক্ষার্থীদের সাথে আ’পত্তিকর আচরণ করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পরবর্তীতে ভূক্তভোগী কয়েকজন শিক্ষার্থী বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানালে তারা ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির কাছে বিচার দাবি করেন।
অভিভাবকদের দাবির প্রেক্ষিতে গতকাল রাতে মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও মাদ্রাসা পরিচালনা কমিটির উপস্থিতিতে এক সামাজিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অভিযুক্ত শিক্ষককে তাৎক্ষণিক ভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
এ সময় স্থানীয় অধিবাসীরা তাকে ‘উত্তম মধ্যম’ দিয়ে এলাকা ছাড়ার নির্দেশ দেয় বলেও জানা গেছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত ফটিকছড়ি থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের দেয়নি কেউ।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় একাধিক জন।
আপনার মতামত লিখুন :