এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের নতুন আশ্রয়ন প্রকল্পের দক্ষিণ পাশে পাহাড় থেকে মস্তক বিহীন এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় অধিবাসীরা জানান, ৯ মে (শনিবার) বিকালে আশ্রয়ন প্রকল্পের পাশের পাহাড়ের ঝোপঝাড় এলাকায় উক্ত মস্তক বিহীন মহিলার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, লাশের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে নানা:ধরনের আলোচনা ও চরম উদ্বেগ এবং ভয়-আতংক দেখা দিয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.