অপরাহ্ণ ০৫:৪৪
বুধবার
২৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোগীর বাহানায় এম্বুলেন্সে কক্সবাজার থেকে ঢাকায় নেয়ার পথে ৪ কোটি টাকার ইয়াবা আটক চট্টগ্রামের কোতোয়ালীতে


sohel প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ১:২৩ অপরাহ্ন /
রোগীর বাহানায় এম্বুলেন্সে কক্সবাজার থেকে ঢাকায় নেয়ার পথে ৪ কোটি টাকার ইয়াবা আটক চট্টগ্রামের কোতোয়ালীতে

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : রোগী নেয়ার বাহানায় এম্বুলেন্সে কক্সবাজার থেকে ঢাকায় নেয়ার পথে চট্টগ্রাম শহরের কোতোয়ালীতে ৪ কোটি টাকার ইয়াবা আটক করা হয়েছে।

সূত্র জানায়, অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাচারের অভিযোগে চালক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) দুপুরে কোতোয়ালী থানাধীন ব্রিকফিল্ড রোডের পাথরঘাটা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চন্দনাইশের দোহাজারী পৌরসভার আলীপাড়া এলাকার শহিদুল ইসলাম খান সাগর (২৮) ও তার সহযোগী মোঃ নুরুল আফসার (৩৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।
তিনি বলেন, কক্সবাজার থেকে একটি অ্যাম্বুলেন্সে করে ইয়াবা ঢাকায় নেয়া হচ্ছে-এমন তথ্যের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালায়।
এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে রাখা অক্সিজেন সিলিন্ডারের ভেতর থেকে ১ লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে চালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

Bangla Photocard Generatorv3.7