[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

লালপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু”


sohel প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ১:০২ অপরাহ্ন /
লালপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু”

লালপুর(নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলস্টেশন সংলগ্ন কলোনি পাড়া মোড়ে সড়ক দুর্ঘটনায় মোঃ মোক্তার হোসেন (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মৃত মোক্তার হোসেন উপজেলার উত্তর বাঁশবাড়ীয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ ৬মে সকাল আনুমানিক ০৮ টার সময় মোক্তার হোসেন তার ভ্যান নিয়ে আব্দুলপুর রেলস্টেশন থেকে প্রায় ৩০০ মিটার পূর্বে কলোনি পাড়া মোড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ‘ভুডভুডি’ (স্থানীয় যান্ত্রিক যান) গাড়ির সাথে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুত্বর আহত হন।
​দুর্ঘটনার পর পরই উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে রাজশাহী নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
​এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Bangla Photocard Generatorv3.7