অপরাহ্ণ ১০:৩৮
মঙ্গলবার
২২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে জমি নিয়ে বিরোধ: চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু”


sohel প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৮:৪০ অপরাহ্ন /
লালপুরে জমি নিয়ে বিরোধ: চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু”

লালপুর (নাটোর) প্রতিনিধিঃনাটোরের লালপুর উপজেলার গোপালপুর মহিষাখোলা এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হাসুয়ার কোপে আহত সাদ্দাম হোসেন (৩৫) মারা গেছেন। মঙ্গলবার (৫ মে, ২০২৬) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
​নিহত সাদ্দাম হোসেন ওই এলাকার আব্দুল হান্নানের ছেলে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত রবিবার (৩ মে) সন্ধ্যায় জমিজমা নিয়ে সাদ্দামের সাথে তাঁর আপন চাচাতো ভাই লালন ও বানিয়ামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লালন ও তাঁর শ্বশুরবাড়ির লোকজন দেশীয় অস্ত্র (হাসুয়া) নিয়ে সাদ্দামের ওপর হামলা চালায়। হাসুয়ার উপর্যুপরি আঘাতে সাদ্দাম গুরুতর জখম হন।

​রক্তাক্ত অবস্থায় সাদ্দামকে প্রথমে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গত দুদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজ দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানা গেছে। লালপুর থানা পুলিশ জানিয়েছে, এই হামলার ঘটনায় আগেই একটি মামলা দায়ের করা হয়েছিল। এখন মৃত্যুর পর তা হত্যা মামলায় রূপান্তরিত হবে।
​পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেছে এবং মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

Bangla Photocard Generatorv3.7