পূর্বাহ্ণ ১২:১৩
বুধবার
২৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ আটক ৭


sohel প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ১০:০৮ অপরাহ্ন /
কক্সবাজার রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ আটক ৭

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামসহ ৭ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে রশিদনগর ইউনিয়নের বড় ধলিরছড়া এলাকায় সংঘবদ্ধ একটি ডাকাত দল প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোহাম্মদ আনোয়ার। তার সঙ্গে এএসআই ছবিউল্লাহ, এএসআই মোঃ ইলিয়াছ, এএসআই রুপম চন্দ্র সেন, এএসআই মোঃ জাহেদুল ইসলাম, এএসআই মোঃ সৈয়দ হোছাইন ও এএসআই কোরবান আলীসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।
পুলিশ জানায়, আমির হোসেন ওরফে কালাবাঁশির বসতঘরের সামনের কক্ষ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আমির হোসেন, হেলাল উদ্দিন, আবুল কাশেম, মোঃ আলমগীর, শফিউল করিম, সুবাস প্রকাশ শুভ রাজ এবং শেফায়েত নুরকে আটক করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, তাজা ও খালি অ্যামুনিশন, শটগানের কার্তুজ, কিরিচ, চাইনিজ কুড়াল, চকলেট বোমা, অস্ত্র তৈরির নকশা, লোহার রড, পাইপ, কাটিং সরঞ্জামসহ বিভিন্ন যন্ত্রপাতি। এছাড়া গ্রাইন্ডিং মেশিন, হাতুড়ি, প্লায়ার্স, স্ক্রু ড্রাইভার, টুল বক্স এবং ৮৫টি শিশা উদ্ধার করা হয়।
রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ডাকাতির পরিকল্পনা করে আসছিল এবং বড় ধরনের একটি ডাকাতি সংঘটনের প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন

Bangla Photocard Generatorv3.7