অপরাহ্ণ ০৭:৪৪
মঙ্গলবার
২২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মীরসরাইয়ে মাদকের টাকা না পেয়ে গর্ভধারিণী মা’কে মারধর, মাদকাসক্ত ছেলে আটক


sohel প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৫:০৫ অপরাহ্ন /
মীরসরাইয়ে মাদকের টাকা না পেয়ে গর্ভধারিণী মা’কে মারধর, মাদকাসক্ত ছেলে আটক

এম এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের মীরসরাইয়ে মাদকের টাকার জন্য নিজের মা ও পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের অভিযোগে ইমাম হোসেন (২৪) নামে এক মাদকাসক্তকে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

৪ এপ্রিল (সোমবার) রাত সাড়ে ৮টার দিকে মীরসরাই উপজেলার ৯ নং সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এমন ঘটনা ঘটে বলে প্রাপ্ত সংবাদে জানা গেছে।
সূত্র জানায়, ইমাম হোসেন দীর্ঘদিন যাবত মাদকা সেবন করে আসছিলো। মাদক কেনার জন্য সে তার মা এর কাছে টাকা চায়। এতে তার মা মাদকের জন্য টাকা দিবে না বললে সে তার মাকে প্রায়শঃই গায়ে হাত তুলতো।
আগেকার মতো গতকাল রাতে ও সে তার মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে তার মা কহিনুর বেগমকে প্রহার করতে থাকে।
এ সময় তাকে বাঁচাতে আসা পরিবারের অপর সদস্যদেরকে মারধর করে।
এমন খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রায় কার্যকর করতে দণ্ডপ্রাপ্ত ইমাম হোসেনকে তাৎক্ষণিক ভাবে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7