অপরাহ্ণ ০৬:১৭
মঙ্গলবার
২২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান: দুইশ পিচট্যাপেন্টাডল ট্যাবলেট ও তিনটা গাজার গাছ (৭ কেজি) সহ মোট দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার  


sohel প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন /
নওগাঁ জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান: দুইশ পিচট্যাপেন্টাডল ট্যাবলেট ও তিনটা গাজার গাছ (৭ কেজি) সহ মোট দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার  

নওগাঁ জেলা প্রতিনিধি।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ পৃথক দুটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকারী একটা টীম পোরশা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। পোরশা এলাকায় অভিযানকারী টীম রাত ০৮ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পোরশা থানাধীন নুছ নাহার বাজারের সন্নিকটে জনৈক হাসানের বাড়ির কাছাকাছি দুইজন ব্যাক্তি মাদক বিক্রি করার জন্য অবস্থান করছে। ডিবি পুলিশ ঘটনাস্থলে গেলে একজন ব্যাক্তি দৌড়ে পালিয়ে যায়। অপর ব্যাক্তিকে ডিবি পুলিশ আটক করে দেহ তল্লাশী করে। তল্লাশি কালে আসামি আলামিন(২৩) পিতা রফিকুল ইসলাম গ্রাম নুছনাহার থানা পোরশা জেলা নওগাঁ এর হেফাজত হত দুইশ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করে।

অপর অভিযান পরিচালনা করা হয় পত্নি তলা থানা এলাকায়। পত্নিতলা থানা এলাকায় অভিযান পরিচালনা করা কালে অভিযানিক টীম জানতে পারে যে, একজন ব্যাক্তি তার বর্গাকৃত জমিতে কলা বাগানের ভিতরে কয়েকটা গাছ লাগিয়ে পরিচর্যা করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে আসামি আ: রাজ্জাক পিতা নজরুল ইসলাম গ্রাম আড়াইল থানা পত্নিতলা জেলা নওগাঁ কে সাথে নিয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার কলা বাগান হতে বড় দুইটা গাজা গাছ ও একটা ছোট গাজার গাছ সহ মোট তিনটা গাজার গাছ উদ্ধার করা হয়। তিন গাজা গাছের ওজন সাত কেজি। এ বিষয়ে পোরশা ও পত্নিতলা থানায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7