

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়নের ওয়াছিল ভূঁইয়া বাড়ির বাসিন্দা মোহাম্মদ হোসেন সওদাগরের দ্বিতীয় পুত্র ইমতিয়াজ আহমেদ রাহী (২২) ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
এবং
৪ মে (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুবরণকারী ইমতিয়াজ চট্টগ্রাম সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মীরসরাই উপজেলার ৪ নং ইউনিয়নের মহাজনহাট কলেজ থেকে এইচএসসি পাশ করে চট্টগ্রাম সরকারি কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করে আসছিলেন।
তার ইন্তেকালে পরিবার ছাড়া ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আপনার মতামত লিখুন :