অপরাহ্ণ ০৯:৫১
রবিবার
২০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‎দুর্গাপুর সাংবাদিক সমাজের ভবন পরিদর্শন করলেন সাংসদ নজরুল


sohel প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৮:০২ অপরাহ্ন /
‎দুর্গাপুর সাংবাদিক সমাজের ভবন পরিদর্শন করলেন সাংসদ নজরুল

স্টাফ রিপোর্টার: মো: ইসহাক আলী

রাজশাহীর দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের ভবন পরিদর্শন করলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য

অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। রবিবার (৩ মে) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব পরিদর্শন কালে ভবনের উন্নয়নমূলক কাজের বিষয় নিয়ে প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

‎তিনি সকল সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন, দুর্গাপুর উপজেলায় কর্মরত সকল সাংবাদিক দুর্গাপুরের চক্ষু ও কান খোলা রেখে যেটা প্রকৃত সত্য এবং যেটা প্রকৃত মিথ্যা সেগুলো প্রকাশ করবেন। এছাড়াও সকল প্রকারের তথ্য দিয়ে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবেন। এছাড়াও তিনি প্রেসক্লাব ভবনের সকল উন্নয়নমূলক কাজের সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দিয়েছেন।

‎এ সময় দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি জীবন আলী সবুজ (কোরবান), সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবলু, সাংবাদিক সমাজের সভাপতি ইসমাইল হোসেন নবী, সিনিয়র সভাপতি মোফাজ্জল হোসেন মায়া, সাংগঠনিক সম্পাদক মুন্না ইসলাম আগুন, সদস্য মশিউর রহমান মানিক, সদস্য মনিরুল ইসলাম, সদস্য জাহাঙ্গীর আলম আকাশ, সাংবাদিক আকাশসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Bangla Photocard Generatorv3.7