অপরাহ্ণ ০৫:৩৮
রবিবার
২০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক সেবীর কারাদণ্ড


sohel প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৩:০৯ অপরাহ্ন /
লালপুরে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক সেবীর কারাদণ্ড

লালপুর( নাটোর) প্রতিনিধিঃনাটোরের লালপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে মাদক সেবনের সময় হাতেনাতে চার ব্যক্তিকে আটক করেছেন থানা পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়।
জানা যায়, ৩রা মে লালপুর থানাপুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে লালপুরের গোপালপুর মধু বাড়ি গ্রামে মাদক সেবন অবস্থায় মোঃ আব্দুল মান্নানের পুত্র মোঃ নজরুল ইসলাম (৩৫),মোঃ সানাউল্লাহ পুত্র মোঃ মামুন (২৭), মোঃ মোসলেম উদ্দিনের পুত্র মোঃ জয় ইসলাম (২৫),মোঃ জমসেদ আলীর পুত্র মোঃ জহুরুল ইসলাম (৩৮)কে হাতেনাতে আটক করা হয়। পরে আটক দের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে মোবাইল কোর্ট তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। আদালত তাদের প্রত্যেকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী (ভূমি) মোহাম্মদ আবির হোসেন। পুলিশের উপস্থিতিতে পুরা অভিযান পরিচালিত হয় এবং আইনশৃঙ্খোলা পরিস্থিতি স্বাভাবিক ছিল প্রশাসন সূত্রে জানাযায় এলাকায় মাদক নিয়ন্তন ও সেবন প্রতিরোধে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মাদক নির্মূলে এই ধরনের অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে।পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় পুলিশের এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করার আহবান জানিয়েছেন।

Bangla Photocard Generatorv3.7