

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম এখানে মেনে নিতে পারছেন না বিএনপি’র অনেক নেতা কর্মীরা।
তিনি এখানে এসে জয়েন্ট করার পর মীরসরাই থেকে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন এর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর থেকে তিনি চেয়ারে বসা শুরু করেছেন। কিন্তু, এর এর থেকে একে একে অনেক বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মী সহ অন্যান্য কয়েকজন তার বিরুদ্ধে নানাবিধ: নিয়ে এখানে তার যোগদানের বিষয়ে ক্ষোভ প্রকাশ অব্যাহত রেখেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে রিতি মতো তার বিরুদ্ধে নানাবিধ: অভিযোগ সম্বলিত লেখা লিখার খৈ ফুটিয়ে চলেছে।
বলতে দ্বিধা নেই যে, উনাকে সবাই পা ছুয়ে সালাম করে সম্মান প্রদর্শন করে যাওয়ার দরকার।
কারণ, উনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেখানে ছিলেন সেখানেই আবার এসে চেয়ারে বসলেন বলে।
উনি (ওসি আবদুল হালিম) যখন জোরারগঞ্জ থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব রত: ছিলেন তখন আজকের এমপি নুরুল আমিন চেয়ারম্যান নুরুল আমিন থাকাবস্থায় কি তাকে দেখেননি বা তাসম্পর্কে জানতেন না?
অথচ, নুরুল আমিন এমপি ফুল সমেতো স্ব’হাস্যে তাকে জোরারগঞ্জ থানার ওসি হিসেবে বরণ করে নিতে পারলে অন্যান্যরা কেনো তাকে জোরারগঞ্জ থানার ওসি হিসেবে মেনে নিতে পারবেন না? এমন প্রশ্ন অনেকের মাঝে থাকলে ও কিন্তু তারা নিরবতা পালন করে যেতে বাধ্য হলে ও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতা কর্মীরা তাকে জোরারগঞ্জ থানার ওসি হিসেবে মেনে নিতে পাপারছেন না। যার সত্যতা সাপেক্ষিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ঘুরপাক খাচ্ছে তার বিরুদ্ধে নানাবিধ: অভিযোগ সম্বলিত অনেকের লেখা।
আপনার মতামত লিখুন :