

নিজস্ব প্রতিবেদক
মহান উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলায় মাইক্রো ও জিপ গাড়ি শ্রমিকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। (১ মে) সকালে রাজশাহী জেলা মাইক্রো ও জিপ গাড়ি শ্রমিক ইউনিয়নের বাগমারা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
দিবসটির তাৎপর্য তুলে ধরে শ্রমিকরা নানা স্লোগানে রাস্তাজুড়ে ঐক্য ও অধিকার আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
এদিনের কর্মসূচিতে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ (ইউএনও)। তার উপস্থিতি র্যালির গুরুত্ব ও মর্যাদা বহুগুণে বাড়িয়ে দেয় বলে মনে করেন আয়োজকরা। শ্রমিকদের প্রতি প্রশাসনের এমন সংহতি ও সম্মান প্রদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন
সমাবেশে বক্তারা বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে পরিবহন খাতের শ্রমিকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
“চাকা ঘুরলে দেশ ঘোরে”—এই বাস্তবতাকে সামনে রেখে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত, কর্মপরিবেশের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করে বলেন, শ্রমিকদের সম্মান ও অধিকার রক্ষায় সংগঠনের ভূমিকা আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে তারা র্যালিতে অংশগ্রহণকারী সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ মামুনুর রশিদ, সহ-সভাপতি মোঃ জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুর রহমান, প্রচার সম্পাদক মোঃ হালিমুজ্জামান (হিমু) এবং কোষাধ্যক্ষ মোঃ মিনহাজুল ইসলাম (রবিন)সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মে দিবসের এই আয়োজন শ্রমিকদের মধ্যে নতুন করে ঐক্য, সচেতনতা ও অধিকার আদায়ের প্রেরণা জুগিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা
আপনার মতামত লিখুন :