পূর্বাহ্ণ ০১:৫১
শনিবার
১৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে ২০ হাজার ইয়াবাসহ আটক ১, মূল্য ৬০ লাখ টাকা


sohel প্রকাশের সময় : মে ২, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন /
রামুতে ২০ হাজার ইয়াবাসহ আটক ১, মূল্য ৬০ লাখ টাকা

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।
শুক্রবার (১ মে ২০২৬) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে টহল দল একটি সন্দেহজনক সিএনজি থামায়। এ সময় সিএনজির যাত্রী মোঃ সজীব বেপারী (২৩) কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রথমে ইয়াবার বিষয়টি অস্বীকার করেন।
পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক সজীব বেপারীর বাড়ি ঢাকা জেলার ধামরাই থানার নান্নার গ্রামে বলে জানা গেছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

Bangla Photocard Generatorv3.7