পূর্বাহ্ণ ১১:৩৬
শুক্রবার
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়েছে দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকা পরিবার


sohel প্রকাশের সময় : মে ১, ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন /
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়েছে দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকা পরিবার

আমাদের জন্মভুমি ডেক্স

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিশ্বের সকল শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছে দৈনিক আমাদের জন্মভূমি পরিবার এবং পবা প্রেসক্লাব পরিবার।
এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের পবা প্রেস ক্লাবের উপদেষ্টা ও দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার নির্বাহী সম্পাদক বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক দিন। শ্রমিকদের ঘাম, ত্যাগ ও পরিশ্রমের ওপর দাঁড়িয়ে আছে সভ্যতা, শিল্প ও অর্থনীতি। তাই তাদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু দায়িত্ব নয়, এটি মানবিক ও নৈতিক কর্তব্য। তিনি শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ রাজু আহমেদ বলেন, মে দিবস আমাদের শ্রমের মর্যাদা রক্ষার শিক্ষা দেয়। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে রাষ্ট্র, সমাজ ও সব প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
নেতৃদ্বয় আশা প্রকাশ করেন—মেহনতী মানুষের সম্মান, অধিকার ও কল্যাণ নিশ্চিত হবে এবং তাদের জীবনমান উন্নয়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের সংগ্রাম ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা।

Bangla Photocard PROv3.6
Live Preview:
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়েছে দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকা পরিবার