

লালপুর( নাটোর) প্রতিনিধিঃনাটোরের লালপুর উপজেলার গোপালপুর বাজারে ইমদাদুল হক নামে এক সিমেন্ট ব্যবসায়ীর মোটর সাইকেলে আগুন ধরে দিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের পুত্র এমদাদুল হক গত ৩০ এপ্রিল সন্ধ্যায় তার গোপালপুর বাজারে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দোকানের সামনে মোটরসাইকেল রেখে নামাজ পড়তে যায়। এই সুযোগে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তার মোটর সাইকেলটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়, মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে মোটর সাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে কিনা তা জানা যায়নি।# মোঃআইয়ুব আলী# লালপুরসংবাদদাতা#নাটোর# মোবাইল নং-০১৭৪০৮৭৬০৮০।
আপনার মতামত লিখুন :