

নিজস্ব প্রতিবেদক :
এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় মাছরাঙা টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি গোলাম রাব্বানীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাডভাইজার এবং খণ্ডকালীন শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত ৩ মার্চ ২০২৬ তারিখে ভুক্তভোগী এক নারী রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০০৩)-এর ১০ ধারায় গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা দায়ের করেন (মামলা নং-০৩)। মামলার পর তিনি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেছিলেন।
উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে গত ২০ এপ্রিল গোলাম রাব্বানী রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ উপস্থিত হয়ে পুনরায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) শরমিন আকতার তার আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের নির্দেশের পর সেদিন বিকেলেই তাকে কড়া পুলিশি পাহারায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারেই রয়েছেন
আপনার মতামত লিখুন :