[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

শাহজালাল বিমানবন্দরে ৫ কোটি টাকার ‘স্বর্ণের ডিম’ জব্দ


sohel প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৬, ৪:১৩ অপরাহ্ন / ০
শাহজালাল বিমানবন্দরে ৫ কোটি টাকার ‘স্বর্ণের ডিম’ জব্দ
শুনুন বাংলায় Ready

আমাদের জন্মভূমি ডেস্ক :
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি অভিযানে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ছয়টি ‘স্বর্ণের ডিম’ জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ২ কেজি ৭২৮ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।

সোমবার (২ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান দুটি পরিচালনা করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২৭ উড়োজাহাজের এক যাত্রীকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উড়োজাহাজটির ছেড়ে যাওয়ার কথা ছিল।

পরে সন্দেহভাজন যাত্রীকে উড়োজাহাজ থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ১ কেজি ৩৬৪ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের ডিম জব্দ করেন কর্মকর্তারা।

অন্যদিকে বিমানবন্দরের যাত্রী ওঠানামার সংযোগসেতু এলাকায় পরিত্যক্ত অবস্থায় আরও তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়। এগুলোর ওজনও ১ কেজি ৩৬৪ গ্রাম। সব মিলিয়ে দুই অভিযানে ছয়টি স্বর্ণের ডিম জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, স্বর্ণগুলো আগে আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। তবে দেশের বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় সেগুলো পুনরায় আবুধাবিতে পাচারের চেষ্টা চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার করা স্বর্ণের প্রকৃত উৎস, পরিবহনের উদ্দেশ্য এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

একই সঙ্গে স্বর্ণ চোরাচালানের সম্ভাব্য আন্তর্জাতিক যোগাযোগ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর

2

2