
আমাদের জন্মভূমি ডেস্ক :
ডিসেম্বর সামনে রেখে একটি মহল দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।অনলাইন সংবাদপত্র
তিনি বলেছেন, এ ধরনের অপতৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। একই সঙ্গে যে কোনো মূল্যে তৈরি পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার সন্ধ্যায় সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় শ্রমিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন তিনি।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, কোনো শ্রমিক বা শ্রমিক সংগঠন জ্বালাও-পোড়াওয়ের সঙ্গে জড়িত নয় বলে সরকার মনে করে। শ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, গার্মেন্টস মালিকদের উৎপাদন অব্যাহত রাখার অনুরোধ জানানো হবে, যাতে রপ্তানিতে কোনো সংকট তৈরি না হয়। মালিক ও শ্রমিকদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কারখানার কার্যক্রম চালু রাখার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোনোভাবেই কারখানা বন্ধ রাখা সমীচীন নয়। আগামী দিনগুলোতে মালিকরা কারখানা বন্ধ রাখবেন না বলে সরকার আশা করছে।
তিনি জানান, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
এদিকে রোববার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রমমন্ত্রী। তিনি বলেন, সরকার আগেই সংবাদমাধ্যম, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় মজুরি বোর্ড গঠনের কথা জানিয়েছিল। এরপরও শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকায় জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে
আপনার মতামত লিখুন :