অপরাহ্ণ ০৭:৫৬
শুক্রবার
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন


sohel প্রকাশের সময় : মে ১, ২০২৬, ৬:২৯ অপরাহ্ন /
রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন

রতন কুমার প্রামানিক, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

রাষ্ট্র ও জাতি গঠনে শিক্ষার্থীদের পাশাপাশি শ্রমিকদের অবদান সর্বাধিক বলে মন্তব্য করেছেন পবা-মোহনপুর-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রম আইনের আলোকে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে কাজ করা হবে এবং আগামী সংসদে শ্রমিকদের প্রয়োজনীয় বিষয়গুলো অগ্রাধিকার পাবে।

শুক্রবার (১ মে) বেলা ১২টায় রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ হলরুমে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে দিবসটি উপলক্ষে মোহনপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় এসে মিলিত হয়।

আলোচনা সভা শেষে এমপি শফিকুল হক মিলন ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা খাতের আওতায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান, তিল ও মুগ ডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এবং উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দিন, উপজেলা কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, উপজেলা শ্রমিকদলের আহবায়ক মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম সহ প্রমুখ।

 

Bangla Photocard Generatorv3.7