

রাজশাহী জেলা প্রতিনিধিঃ
সুস্থ্য শ্রমিক,কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাব” এ প্রতিপাদ্য নিয়ে রাজশাহীর দূর্গাপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস- ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (১মে-২০২৬) বেলা- ১১ ঘটিকার সময় উপজেলা মিনি হল রুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মাসতুরা আমিনা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (দূর্গাপুর-পুঠিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্গাপুর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) লাইলা নূর তানজু, উপজেলা আনছার ও ভিডিবি’র প্রশিক্ষক বিপ্লব কুমার পাল সহ আরো অনেকেই।
এসময় শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার মাসতুরা আমিনা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, শোষণমুক্ত সমাজ গঠন এবং মেহনতী মানুষের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে তিনি বদ্ধপরিকর। কোন শ্রমিকের সমস্যা হলে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন তিনি ।
আলোচনা সভায় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। বক্তারা সকলে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবি ও শ্রমিকদের অধিকার রক্ষা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :