পূর্বাহ্ণ ১১:২০
শনিবার
১৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ থানায় নবাগত ওসি আবদুল হালিম এর যোগদান, এমপি নুরুল আমিন’র সাথে শুভেচ্ছা বিনিময়


sohel প্রকাশের সময় : মে ২, ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ন /
চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ থানায় নবাগত ওসি আবদুল হালিম এর যোগদান, এমপি নুরুল আমিন’র সাথে শুভেচ্ছা বিনিময়

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয উপজেলার জোরারগঞ্জ থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম এর যোগদান। তিনি ইতোপূর্বে বদলি যাওয়া কাজী নাজমুল হক এর স্থলাভিষিক্ত হলেন।

এর আগে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কাজি নাজমুল হক যোগদান করে ৫ মাসের মাথায় বদলি হয়ে যান।
গতকাল জোরারগঞ্জ থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম মীরসরাই থেকে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এমপি নুরুল আমিন অত্র থানা এলাকা থেকে মাদক নির্মুল ও সন্ত্রাসী কার্যক্রম সহ নানাবিধ: অপরাধ কর্মকাণ্ড বন্ধ কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ওসি সহ সকল পুলিশ বাহিনী কে নির্দেশ দেন।

Bangla Photocard Generatorv3.7