

নওগা জেলা প্রতিনিধি
পোরশা থানার রাতের অভিযানে :৪০০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত ডিসকভারি মোটরসাইকেলসহ ০২ জন গ্রেফতার।
পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ০১/০৫/২০২৬ তারিখ রাতে ঘটিকায় পোরশা থানাধীন সরাইগাছি হইতে আড্ডা গামী মহাসড়কের মুশিদপুর হাটের মুখে পাঁকা রাস্তার উপর চেক পোস্ট পরিচালনা করা হয়। চেকপোষ্টে আনুমানিক ৯ টা থেকে সাড়ে নয় ঘটিকায় ১টি মোটরসাইকেলে ০২জন আরহীকে থামানো এবং তল্লাশি করা হয়।
উক্ত মোটরসাইকেল আহোরিত শ্রী শান্ত রায় (৩০), পিতা-মৃত রাজেদ রায়, মাতা-শ্রী মালা রায়, সাং-মুশিদপুর, ২। মোঃ হাসান আলী (২৭), পিতা-মৃত সিদ্দিক আলী, মাতা-মোছাঃ আঞ্জুয়ারা বেগম, সাং-বাকইল, উভয় থানা—পোরশা, জেলা—নওগাঁদ্বয়কে তল্লাশি করিয়া তাহাদের হেফাজত হইতে ১টি লাল রংয়ের শপিং ব্যাগে রক্ষিত ৪০০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট, যাহার অনুমান মূল্য ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি পুরাতন ডিসকভার ১০০ সিসি মোটর সাইকেল, যাহার অনুমান মূল্য ১,১০,০০০/- (এক লক্ষ দশ হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক বিরোধী বিশেষ অভিযান চলমান আছে।
আপনার মতামত লিখুন :