অপরাহ্ণ ০৮:৩২
রবিবার
২০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; শিক্ষার্থী দম্পতির বিরুদ্ধে মামলার পর গ্রেপ্তার


sohel প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৬:১১ অপরাহ্ন /
১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; শিক্ষার্থী দম্পতির বিরুদ্ধে মামলার পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে রেস্টুরেন্ট ব্যবসার নামে বিনিয়োগ নিয়ে প্রতারণার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ভুক্তভোগীর অভিযোগ, পরিকল্পিতভাবে ব্যবসার প্রলোভন দেখিয়ে প্রায় ১৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন অভিযুক্তরা।সংবাদ পরিবেশন

মামলা সূত্রে জানা গেছে, নগরীর মতিহার থানায় দায়ের করা মামলার পর গত ২৮ এপ্রিল নূরে জান্নাত নিতু (২৩) ও তার স্বামী শেখ মারুফ আহমেদ (২৩)-কে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি বহনযোগ্য গণনাযন্ত্র (ল্যাপটপ) ও একটি উন্নতমানের লেন্সসহ ডিজিটাল ক্যামেরা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযুক্তরা উদয়ন কলেজ অব বায়োসায়েন্স অ্যান্ড টেকনোলজির অণুজীববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। নিতু নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বাসিন্দা এবং মারুফ তার স্বামী। রাজশাহীর বোয়ালিয়া এলাকার মোন্নাফের মোড়ের একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।রাজশাহী

মামলার বাদী ডা.মো. সামিউল ইসলাম সজীব জানান, পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে অভিযুক্তরা ‘রাজশাহী মেট্রো’ নামে একটি রেস্টুরেন্ট প্রতিষ্ঠার কথা বলে বিভিন্ন সময়ে তার কাছ থেকে অর্থ নেন। জায়গা বুকিং, ব্যবসা চালু এবং সরঞ্জাম ক্রয়ের অজুহাতে ধাপে ধাপে প্রায় ১৫ লাখ টাকা নেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীতে বিনিয়োগের অগ্রগতি বা হিসাব জানতে চাইলে অভিযুক্তরা কালক্ষেপণ শুরু করেন। একপর্যায়ে হুমকি দিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। বাধ্য হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এ ঘটনায় মতিহার থানা পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিকভাবে প্রতারণার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি পুলিশের। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bangla Photocard Generatorv3.7