

লালপুর( নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুর থানাধীন তিলকপুর হতে কাজি পাড়া সড়কে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জানা যায়, ৩রা মে এসআই
মোঃ আল মাসুম ও এএসআই মোঃ আব্দুল মজিদ সঙ্গীয় ফোর্সসহ লালপুরের তিলক পুর হতে কাজি পাড়া সড়ক থেকে অভিযান পরিচালনা করেন।
অভিযানে কাজী পাড়া গ্রামের মোঃ শাওন (২১)ও বোরহান উদ্দিন ( ৪৫) তাদের আটক করা হয়। তার হেফাজত থেকে ২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোট ইয়াবার পরিমাণ ২০ পিস বলে নিশ্চিত করেছে পুলিশ। জব্দকৃত আলামত যথাযথ প্রক্রিয়ায় জব্দ তালিকা মূলে সংরক্ষণ করা হয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। #মোঃআইয়ুব আলী৳ লালপুরসংবাদদাতা#নাটোর# মোবাইল নং-০১৭৪০৮৭৬০৮০।
আপনার মতামত লিখুন :