[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহীতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দিবেন যুবদলের নেতা রবি


sohel প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ন /
রাজশাহীতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দিবেন যুবদলের নেতা রবি

আমাদের জন্মভুমি ডেক্স

লাশ নিয়ে ব্যবসা নয়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাজ করছেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্বের পরিচয়। সেই মানবিক দায়বদ্ধতা থেকেই রফিকুল ইসলাম রবির উদ্যোগে রাজশাহী সিটিতে চালু হতে যাচ্ছে সম্পূর্ণ ফ্রি অ্যাম্বুলেন্স সেবা যা হবে নগরবাসীর জন্য এক অনন্য স্বস্তির বার্তা। এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে অ্যাম্বুলেন্স মালিক ও সংশ্লিষ্টদের সাথে (৩মে) রোববার দুপুরে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা সম্পন্ন হয়েছে। সকলের সহযোগিতা ও সদিচ্ছার ভিত্তিতে একটি মানবিক সমাধানে পৌঁছানো সম্ভব হয়। যেখানে শোকাহত পরিবারগুলোর কষ্ট লাঘবে সবাই একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে, যারা প্রিয়জন হারানোর বেদনার সাথে সাথে আর্থিক চাপে পড়ে আরও বিপর্যস্ত হয়ে পড়ে। বিশেষ করে লাশ পরিবহনের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া অনেক সময় তাদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সেই অমানবিক বাস্তবতাকে পরিবর্তন করতেই এই সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ—যেখানে শেষ যাত্রাটুকুও হবে সম্মান, সহমর্মিতা ও মানবিকতার সাথে; কোনো অর্থের বোঝা ছাড়াই।
এই উদ্যোগ শুধু একটি সেবামূলক কার্যক্রম নয়, এটি একটি সামাজিক আন্দোলনের সূচনা যেখানে মানবতা, সহানুভূতি এবং দায়িত্ববোধ একসাথে কাজ করবে। এটি প্রমাণ করে, ইচ্ছা থাকলে মানুষের কল্যাণে বড় পরিবর্তন আনা সম্ভব।
নগরবাসীর প্রত্যাশা, এই মানবিক উদ্যোগ আরও বিস্তৃত হবে এবং সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক প্রভাব ফেলবে। মানুষের পাশে দাঁড়ানোর এই দৃষ্টান্ত অন্যদেরও অনুপ্রাণিত করবে মানবিক কাজে এগিয়ে আসতে। মানবতার জয় হোক, মানুষ মানুষের জন্য-এই হোক আমাদের অঙ্গীকার।

Bangla Photocard Generatorv3.7