

নওগাঁ জেলা প্রতিনিধি –
নওগাঁর মান্দা উপজেলায় স্থানীয় সংসদ সদস্য ডা. টিপুর বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে সংসদ সদস্যের বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রচার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে দল থেকে বহিষ্কার এবং তাদের পদত্যাগের দাবি জানান তাঁরা। একই সঙ্গে সংশ্লিষ্টদের অবাঞ্ছিত ঘোষণা করারও আহ্বান জানান বক্তারা।
মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হেল কাফি, সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, সাবেক ছাত্রনেতা প্রভাষক মোস্তাফিজুর রহমান ফিরোজ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিদুজ্জামান সালেক, সাবেক ছাত্রনেতা নুরবক্স মন্ডল, উপজেলা কৃষক দলের সভাপতি এমদাদুল হক সুলতান, মহিলা দলের সভাপতি নার্গিস জাহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহা যুবায়েদ, মান্দা ইউনিয়ন বিএনপির সহসভাপতি কামরুজ্জামান রিপু এবং ছাত্রনেতা রিসালাত ই সাজিদ।
সমাবেশ শেষে নেতাকর্মীরা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আপনার মতামত লিখুন :