অপরাহ্ণ ০৫:০৬
মঙ্গলবার
১৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি’র এমপি নুরুল আমিন জাতীয় সংসদের বক্তব্যে মস্তান নগর সরকারি হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নিত করনের দাবি রেখে প্রশংসায় ভাসছেন।


sohel প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন /
চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি’র এমপি নুরুল আমিন জাতীয় সংসদের বক্তব্যে মস্তান নগর সরকারি হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নিত করনের দাবি রেখে প্রশংসায় ভাসছেন।

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসন থেকে বিএনপি’র ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী এমপি নির্বাচিত হওয়া নুরুল আমিন জাতীয় সংসদের চলতি অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মীরসরাই উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালের বিভিন্ন দুঃখ-দুর্দশার দিক তুলে ধরেন।
অস্বাস্থ্যকর পরিবেশ, জনবল সংকট এবং বর্তমআন নামে মাত্র ৫০ শয্যা থেকে ২৫০ শয্যা করন সহ আধুনিকায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
এ ছাড়া-তিনি হাসপাতালটিতে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এবং সেবার মান বৃদ্ধির জন্য ও জোরালো বক্তব্য রাখেন।
যাহা মীরসরাইবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ বলে সংসদের মাননীয় স্পীকারের দৃষ্টি আকর্ষণ এর মাধ্যমে প্রধানমন্ত্রীর দ্রুত পদক্ষেপ নেয়ার বিষয়টি ও তুলে ধরেন বক্তব্যে।
এর বাইরে আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা ও অতীব জরুরী বলে ও বক্তব্যে তুলে ধরেন।
নবনির্বাচিত হয়ে প্রথমবারের মতো জাতীয় সংসদে বক্তব্য মীরসরাইয়ের অধিক গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্যসেবার কেন্দ্রস্থল মস্তান নগর সরকারি হাসপাতাল প্রসঙ্গে তুলে ধারার কারণে সমগ্র মীরসরাই ব্যাপী সর্ব শ্রেণী ও পেশার মানুষের কাছে প্রশংসায় ভাসছেন নুরুল আমিন এমপি।
তার এমন বক্তব্যে স্বাস্থ্যখাতে নতুন আশা জাগিয়ে আনার আশাবাদী মীরসরাইয়ের আপামর জনগোষ্ঠি। কারণ, মস্তান নগর হাসপাতালটি পুরো মীরসরাই উপজেলার মধ্যে চিকিৎসার অন্যতম প্রধান হিসেবে বিবেচিত।
নুরুল আমিন এমপি আশা পোষন করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মীরসরাইবাসীর অন্যতম: দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নিবেন।