[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

ফেনীর ছাগলনাইয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সেচ্ছাসেবক দলের আহবায়ক জাফর সদস্য সচিব রাজিব গুরুতর: আহত


sohel প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২৫, ৪:৫৯ অপরাহ্ন /
ফেনীর ছাগলনাইয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সেচ্ছাসেবক দলের আহবায়ক জাফর সদস্য সচিব রাজিব গুরুতর: আহত

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাফর হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিব মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর: আহত হয়েছেন।
সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে,
মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাফর মজুমদার ও সদস্য সচিব
দেলোয়ার হোসেন রাজিব।
শুক্রবার (২২আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল এ করে যাওয়ার সময় মুহুরীগঞ্জ বাজারের দক্ষিণ পাশের সড়কে এ দুর্ঘটনার কবলে পড়েন।
ঘটনা সম্পর্কে ছাগলনাইয়ায় পেশাগত দায়িত্বে নিয়োজিত সাংবাদিক মোহাম্মদ আলীর বরাতে আহত স্বেচ্ছাসেবক দল নেতা জাফর হোসেন মজুমদার জানান, হঠাৎ চলন্ত মটরসাইকেলের সামনে দিয়ে একজন বয়স্ক লোক রাস্তা পার হতে গেলে তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়েই দূর্ঘটনা শিকার হতে হয়।
সেখান থেকে অন্যান্যদের সহযোগিতায় ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে ও জানান তিনি।
বর্তমানে তারা অনেক টা সুস্থ্য রয়েছেন বলে ও জানা গেছে।

Bangla Photocard Generatorv3.7