[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

মীরসরাইয়ে হরতালের নামে নাশকতা সৃষ্টির চেষ্টা কালে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ


sohel প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৬, ৮:০৮ পূর্বাহ্ন / ০
মীরসরাইয়ে হরতালের নামে নাশকতা সৃষ্টির চেষ্টা কালে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
শুনুন বাংলায় Ready

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে হরতালের নামে নাশকতা সৃষ্টির চেষ্টা কালে জোরারগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে দায়িত্বে থাকা উল্লেখযোগ্য যারা তারা হলেন- ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল প্রসাদ দেওয়ানজী (৬৫), ৭ নং কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য নাজিম উদ্দিন (৩৭) ও মোহাম্মদ হোসেন খোকন (৪২), জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী রানা শেখ (২৭), ৫ নং ওসমানপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম (৪৮)। বাকিরা তাদের সহযোগী হিসেবে নাশকতার পরিকল্পনায় ছিলো বলে সূত্র জানায়।

2

2