
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে হরতালের নামে নাশকতা সৃষ্টির চেষ্টা কালে জোরারগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে দায়িত্বে থাকা উল্লেখযোগ্য যারা তারা হলেন- ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল প্রসাদ দেওয়ানজী (৬৫), ৭ নং কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য নাজিম উদ্দিন (৩৭) ও মোহাম্মদ হোসেন খোকন (৪২), জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী রানা শেখ (২৭), ৫ নং ওসমানপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম (৪৮)। বাকিরা তাদের সহযোগী হিসেবে নাশকতার পরিকল্পনায় ছিলো বলে সূত্র জানায়।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.