অপরাহ্ণ ০৬:৩৯
মঙ্গলবার
২৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন আতিয়া খাতুন


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন /
মান্দায় নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন আতিয়া খাতুন

নিজস্ব প্রতিবেদক
নওগাঁর মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন আতিয়া খাতুন। সম্প্রতি তিনি মান্দা উপজেলা প্রশাসন কার্যালয়ে উপস্থিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন।
​মান্দায় যোগদানের পূর্বে তিনি বাগেরহাট সদর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। বাগেরহাটে দায়িত্ব পালনকালে জনসেবায় বিশেষ অবদান ও প্রশাসনিক তৎপরতার জন্য তিনি সর্বমহলে প্রশংসিত হন।
​নতুন কর্মস্থলে দায়িত্ব পালনকালে উপজেলার সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন। স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সাধারণ জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মান্দা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন নতুন এই ইউএনও।
​এদিকে, আতিয়া খাতুন মান্দায় নতুন ইউএনও হিসেবে যোগদান করায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন।

2

2