অপরাহ্ণ ০৫:৫৫
মঙ্গলবার
২৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁধনের ওপর হামলার পালটা জবাবের হুঁশিয়ারি ফাহাম আব্দুস সালামের


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন /
বাঁধনের ওপর হামলার পালটা জবাবের হুঁশিয়ারি ফাহাম আব্দুস সালামের

বিনোদন ডেস্ক

বাঁধনের ওপর হামলার পালটা জবাবের হুঁশিয়ারি ফাহাম আব্দুস সালামের

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগে তীব্র ক্ষোভ জানিয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। বাঁধনকে ‘আমাদের লোক’ হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কেউ তার ওপর শারীরিক হামলা চালালে তার পালটা জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান ফাহাম।

পোস্টে তিনি আওয়ামী লীগের এক কর্মীর উদ্দেশে কঠোর ভাষায় ক্ষোভ প্রকাশ করেন। তার প্রশ্ন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও একজন নারীকে কেন শারীরিকভাবে আক্রমণ করা হবে। বাঁধনকে দেশের একজন অভিনেত্রী উল্লেখ করে তিনি বলেন, তাকে আঘাত করার কোনো যৌক্তিকতা নেই।

বাঁধনের প্রতি সংহতি জানিয়ে ফাহাম আরও বলেন, বাঁধন তাদের পক্ষের একজন। তাদের পক্ষের কারও ওপর আওয়ামী লীগের কোনো ব্যক্তি শারীরিক হামলা চালালে তার উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

2

2