অপরাহ্ণ ০৫:২৭
মঙ্গলবার
২৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্নহত্যা


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৬, ৮:৪০ অপরাহ্ন /
তানোরে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্নহত্যা

নিজস্ব সংবাদদাতা
রাজশাহীর তানোরে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। ওই গৃহবধুর নাম হাসিনা বেগম (৩৯)। তিনি তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের দমদমা গ্রামের সাজ্জাদের স্ত্রী।

সোমবার বেলা ১১টার দিকে নিজ ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বামী সাজ্জাদ হোসেন।এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তানোর থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, এঘটনায় তানোর থানায় একটি (ইউডি) অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ রাজশাহীর মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

কি কারনে হাসিনা বেগম আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে তা জানা যাবে।

2

2