[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

মরহুম বাবা-মা’ এর স্মৃতি বিজড়িত মীরসরাইয়ের মানুষের অধির আগ্রহ তারেক রহমান কে এক নজর দেখার


sohel প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন /
মরহুম বাবা-মা’ এর স্মৃতি বিজড়িত মীরসরাইয়ের মানুষের অধির আগ্রহ তারেক রহমান কে এক নজর দেখার

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
মরহুম বাবা-মা’ এর স্মৃতি বিজড়িত মীরসরাইয়ের মানুষ তারেক রহমান কে এক নজর দেখার অধির আগ্রহ ছিলো।
আগামী ৯ আগষ্ট দেশের প্রধানমন্ত্রী প্রথম সফরে আসছেন চট্টগ্রামে।
মরহুম বাবা-মা’ এর স্মৃতি বিজড়িত উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার মাটি- মানুষকে দেখা দিয়ে গেলে ভালো করতেন বলে মন্তব্য করছেন অজস্র মানুষ।
সূত্র মতে, ১৯৭১ সালের যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে মীরসরাইয়ের মাটিতে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন আজকের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এর মরহুম (শহীদ) পিতা জিয়াউর রহমান। এবং ১৯৯৬ সালের ১২ জুনের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী হয়ে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (বর্তমানে মৃত) কে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তার ‘মা জননী’ মরহুমা বেগম খালেদা জিয়া।
যার কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান এর চট্টগ্রাম আগমনে তার বাবা-মা’ এর স্মৃতি বিজড়িত মীরসরাই উপজেলার মানুষের অধির আগ্রহ ছিলো তারেক রহমান কে এক নজর দেখার এবং তার মুখের কথা শোনার। কিন্তু, দুর্ভাগ্যবশত: মীরসরাইবাসী তাদের সেই আশা থেকে বিচ্যুত হলেন বলে দুঃখ ও ভারাক্রান্ততা প্রকাশ করছেন মীরসরাইয়ের মানুষরা।
তারেক রহমান বর্তমান সময়ে দেশ এবং দেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ার পর ও চট্টগ্রামে তার সফরকে ঘিরে পুরো চট্টগ্রামের মানুষ যারপরনাই খুশি-আনন্দে মাতোয়ারা।
বলাবাহুল্য যে, ঢাকা থেকে হেলিকপ্টার যোগে এসে তিনি চট্টগ্রামের নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা রয়েছে। তবে, ফিরতি পথে ও যদি তিনি কোনো না কোনো ভাবে মরহুম বাবা-মা’ এর স্মৃতি বিজড়িত মীরসরাই উপজেলার মানুষদের সাথে একটু দেখা দিয়ে যেতে পারতেন তাহলে ইতিহাস রচিত হতো বলে ও অনেকেই অনেক ভাবে মন্তব্য করে যাচ্ছেন।

Bangla Photocard Generatorv3.7