[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

মান্দায় মোটরসাইকেল-চার্জারভ্যান সংঘর্ষে এইচএসি পরীক্ষার্থী নিহত, আহত ২


sohel প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২৬, ৭:১৪ অপরাহ্ন /
মান্দায় মোটরসাইকেল-চার্জারভ্যান সংঘর্ষে এইচএসি পরীক্ষার্থী নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক, সাগর
নওগাঁ

নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাট ব্রিজ সংলগ্ন স্থানে মোটরসাইকেল ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পরীক্ষার্থীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, দ্রুতগামী একটি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা চার্জার ভ্যানের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ওই পরীক্ষার্থী নিহত হন। এ সময় মোটরসাইকেলের অপর ২ আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মান্দা থানার ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Bangla Photocard Generatorv3.7