[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

বালুবাহী ট্রাকে ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১!


sohel প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন /
বালুবাহী ট্রাকে ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১!

সাধন সাহা জয়,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

​ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালুবাহী ট্রাকে অভিনব কায়দায় লুকিয়ে পাচারকালে প্রায় সাড়ে ছয় টন ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকাজে ব্যবহৃত ট্রাকসহ জব্দকৃত জিরার মোট বাজারমূল্য প্রায় ১ কোটি ১৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

​গতকাল বিজিবি-২৫ ব্যাটালিয়নের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

​বিজিবি জানায়, গত বুধবার দুপুরে বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক একটি বালুবাহী ট্রাকে অভিযান চালানো হয়। পরে ট্রাকটিতে তল্লাши চালিয়ে ওপরের অংশে বালু এবং তার নিচে অভিনব উপায়ে লুকিয়ে রাখা জিরার বস্তাগুলো উদ্ধার করা হয়।

​অভিযানে মোট ৬ হাজার ৪৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা এই জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৪ লাখ টাকা এবং পাচারকাজে ব্যবহৃত ট্রাকটির মূল্যসহ মোট আনুমানিক মূল্য ১ কোটি ১৪ লাখ টাকা।

​এ বিষয়ে বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্তবর্তী এলাকায় দেশের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।

​এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এই বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। চোরাচালান রোধে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Bangla Photocard Generatorv3.7