অপরাহ্ণ ০৪:০৮
সোমবার
১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বারইয়ারহাট বিশ্ব রোডের ট্রাফিক পুলিশ বক্সের সামনের ময়লা আবর্জনা পরিষ্কার করলো ট্রাফিক পুলিশ নিজেরাই


sohel প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ২:১৬ অপরাহ্ন /
বারইয়ারহাট বিশ্ব রোডের ট্রাফিক পুলিশ বক্সের সামনের ময়লা আবর্জনা পরিষ্কার করলো ট্রাফিক পুলিশ নিজেরাই

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভার বিশ্বরোডস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ্বস্থ ট্রাফিক পুলিশ বক্সের সামনে ময়লা আবর্জনা দীর্ঘদিন পড়ে থাকলে ও পৌরসভা কর্তৃপক্ষ এবং উপজেলা প্রশাসনিক কর্তাব্যক্তিদের নজর এড়িয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিলো। এবং সামান্য বৃষ্টি হলেই জমাট বেঁধে থাকা পানিতে চলন্ত রত: গাড়ির চাকা পড়ার সাথে সাথে গাড়ির জন্য অপেক্ষা রত/দন্ডায়মান নারী পুরুষ এবং পথচারীদের পরনের কাপড় ভিজে যেতো ময়লা আবর্জনা মিশ্রিত পানি।
এমতাবস্থায় বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশানুসারে স্থানীয় বিএনপি’র এমপি নুরুল আমিন ও অন্যান্য দায়িত্ববান নেতাদের অনুপ্রেরণায় বারইয়ারহাট বিশ্ব রোডে দায়িত্ব পালন রত: ট্রাফিক পুলিশরা নিজেরাই নিজেদের উদ্যোগে সেই ময়লা আবর্জনা পরিষ্কার করতে দেখা যায়।
২৬ জুলাই (রবিবার) সকাল-সন্ধ্যা একাধিক লোক দিয়ে উক্ত স্থানের ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়।
এতে একদিকে পরিস্কার পরিচ্ছন্নতায় সৌন্দর্য বৃদ্ধি সহ গাড়ির জন্য অপেক্ষা রত: নারী পুরুষ এবং পথচারীদের দুর্ভোগের ও লাঘব হয়েছে।