

জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা।
আজ ২০-জুন-২৬, বিকাল ৪ ঘটিকার সময় শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু, বাম-প্রগতিশীল আন্দোলনের নির্ভীক সৈনিক, দৌলতপুর জুট বেলিং ওয়ার্কার্স ইউনিয়ন-১১৫৫-এর সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং আজীবন বিপ্লবী কমরেড শেখ হোসেন আলীর স্মরণে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শোকসভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মরহুমের কর্মময় জীবন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে তাঁর অসামান্য অবদান এবং প্রগতিশীল আন্দোলনে তাঁর নিরলস সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সভায় কমরেড শেখ হোসেন আলীর জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন শ্রমিক নেতা সোবহান মোল্লা, প্রধান শিক্ষক শেখ আল মামুন, সাবেক ছাত্রনেতা জি এম আকরাম, ওয়ার্কার্স পার্টির নেতা অজয় কুমার দে, খলিলুর রহমান, অধ্যাপক মনিবুল ইসলাম, মরহুমের পুত্র হাবিবুর রহমান (রুবেল), বিপ্লবী কমিউনিটি নেতা গাজী নওশের আলী, সিপিবির মিজানুর রহমান স্বপন, শিক্ষাবিদ হারুনুর অর রশিদ, সমাজসেবক মো. আতিকুল ইসলাম, সমাজসেবক মো. মুরাদ খান, সাবেক ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, মো. লিয়াকত হোসেন, মো. মিজানুর রহমান বাবলু, উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া-খুলনার উপদেষ্টা ডা:সৈয়দ আবুল কাশেম, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ শামীমুল ইসলাম, সহ-সভাপতি ইব্রাহিম শেখ, কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত এবং প্রচার সম্পাদক জাহিদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনিছুর রহমান মিঠু।
বক্তারা বলেন, কমরেড শেখ হোসেন আলী ছিলেন শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার এক অকুতোভয় কণ্ঠস্বর। তিনি আজীবন শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শ, ত্যাগ ও সংগ্রামী জীবন আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
নাগরিক শোকসভায় সভাপতিত্ব করেন নাগরিক শোক পালন কমিটির আহ্বায়ক শেখ সাহিদুল ইসলাম। সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর আদর্শকে ধারণ করে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।
আপনার মতামত লিখুন :