

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মেইন লাইনের মীরসরাইয়ের চিনকী আস্তানা রেলওয়ে স্টেশনের অদুরে জোরারগঞ্জের দরবারটিলা নামক এলাকায় বালু বোঝাই একটি ড্রাম ট্রাক এর সাথে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা ‘পাহড়িকা এক্সপ্রেস’ ট্রেনের সংঘর্ষে ড্রাম ট্রাকটি দুমড়ে-মুছড়ে যায়। দ্রুত গতি সম্পন্ন আন্ত: নগর ওই ট্রেনটি চলন্ত অবস্থায় দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক ট্রেনের ফাঁকে আটকে যাওয়ার কারণে কিছুটা দূরত্বে নিয়ে ট্রেনটি দাঁড়িয়ে যায়।
এ সময় ড্রাম ট্রাক টিতে থাকা চালক, হেলপার ও অন্য আরেকজন দ্রুত নেমে যাওয়ায় প্রানে রক্ষা পায়।
তবে, ট্রেনের বেশ কয়েকজন নারী-পুরুষ ও ছোটো বাচ্চারা আহত হয়।
৭ জুন (রবিবার) সকাল সোয়া ৯ টার দিকে উপরোল্লিখিত স্থানে এমন দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।এ সময় উক্ত লাইনে প্রায় দেড় ঘন্টা সময় পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিলো।
উল্লেখ্য, ইদানীং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাম্বার বিহীন বেশ কিছু ড্রাম ট্রাক বেপরোয়া গতিতে চলাচল করতে দেখা গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেখে ও কোনো ব্যবস্থা নিতে এগিয়ে না আসা ওই গুলো আরো ধাবড়িয়ে পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে- ওই রকম মীরসরাই সদরে নাম্বার বিহীন ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মীরসরাইতে দায়িত্ব রত: দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি-সাংবাদিক আবদুল মান্নান রানার দুই টি পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে দিতে হয়েছে। এর পর মীরসরাই সদর সংলগ্ন বড় তাকিয়া বাজারের অদুরে ইকোনমিক জোন এলাকায় মীরসরাই থানা যুবদলের আহবায়ক মোঃ কামাল উদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর পর চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগকে চাপা দিয়ে হত্যার চেষ্টা চালানো হয় বলে সে অভিযোগ করে। এ ছাড়া আরো কয়েকজন ও আহত হয়।
ওই সব বিষয়ে দলের পক্ষে ছাড়া ও অনেকে সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে মীরসরাইয়ের বিএনপি দলীয় এমপি নুরুল আমিন ওই বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও কাজের কাজ এখনো কিছু ই হয়নি!
আপনার মতামত লিখুন :