[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

লালপুরে ট্রাক-ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত, হেলপার আটক


sohel প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৬:০৫ অপরাহ্ন /
লালপুরে ট্রাক-ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত, হেলপার আটক

লালপুর(নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের লালপুর-বনপাড়া সড়কের চকনাজিরপুর বাজার এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ ১৮ মে সন্ধ্যা আনুমানিক ৭:১৫ ঘটিকার সময় এই দুর্ঘটনাটি ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুর থেকে বনপাড়াগামী একটি দ্রুতগতির ট্রাক (রেজিস্ট্রেশন নং: ঢাকা মেট্রো-ট ১৬-৮৩১৫) চকনাজিরপুর বাজার এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ভ্যানচালক উপজেলার উওর লালপুর গ্রামের আব্দুল বারী পুত্র জাকির আলী খান ওরফে পনো(৬৫) নিহত হন।
পুলিশ সূত্রে জানা গেছে, ​ট্রাকচালক কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বামন পাড়া গ্রামে আব্দুল প্রামানিকের পুত্র ইসরাইল হোসেন (৩১) আটক করেছে।

​আটক ট্রাক হেলপার (চালক):
মোঃ ইসরাইল হোসেন (৩১)
পিতা: মোঃ আব্দুল প্রামানিক
গ্রাম: বামনপাড়া, থানা: ভেড়ামারা, জেলা: কুষ্টিয়া।

​দুর্ঘটনার পরপরই স্থানীয় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তৎপরতা শুরু করে। বর্তমানে ঘাতক ট্রাকসহ চালকের আসনে থাকা হেলপার মোঃ ইসরাইল হোসেনকে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির হেফাজতে নেওয়া হয়েছে।
​পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধারসহ ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম ও মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

Bangla Photocard Generatorv3.7